কলকাতা কুলিনারি গিল্ড।


“কলকাতা কলিনারি গিল্ড” আমাদের মূল লক্ষ্য হলো বাংলার ঐতিহ্যবাহী ও আধুনিক সময়ের রান্নার শিল্পকে সংরক্ষণ, প্রচার এবং উন্নত করা। আমরা এমন একটি কলিনারি মঞ্চ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সর্বক্ষেত্রের শেফ, রন্ধনশিল্পী, খাদ্য সমালোচক, ফুড এন্ড বেভারেজ সার্ভিস, রেস্তোরাঁ, হোটেল, ক্যাটারার এবং সমস্ত ধরণের খাদ্যপ্রেমীরা একত্রিত হতে পারেন। আমরা বিশ্বাস করি, কলকাতা তথা বাংলার সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যকে তুলে ধরতে, কলকাতা কলিনারি গিল্ড কে বিশ্বমানের খাদ্য গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের এই প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের উদ্দেশ্য (Our Purpose)

একটি উৎকৃষ্ট রান্নাঘর গড়ে ওঠে শুধু দক্ষ রান্নার মাধ্যমে নয়, তার জন্য প্রয়োজন সঠিক শিক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং শক্তিশালী নেটওয়ার্কিং। কলকাতার পেশাদার শেফ ও খাদ্য প্রেমীদের জন্য কলকাতা কুলিনারি গিল্ড (Kolkata Culinary Guild) সেই লক্ষ্যেই একটি সুসংগঠিত কুলিনারি ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই KCG কলকাতা ও বাংলার বৈচিত্র্যময় গ্যাস্ট্রোনমিকে আন্তর্জাতিক মানে তুলে ধরতে এবং পেশাদার কুলিনারি কর্মপদ্ধতিকে আরও শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। একটি অলাভজনক সংস্থা হিসেবে, আমরা বিশ্বাস করি—শেফদের জ্ঞান, পরিশ্রম ও সৃজনশীলতার যথার্থ স্বীকৃতি পাওয়াই একটি সুস্থ খাদ্য সংস্কৃতির ভিত্তি।

KCG নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে ওয়ার্কশপ, মাস্টারক্লাস এবং প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করে। ওয়ার্ল্ড শেফ অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘অর্গানিক ফুড ও সাসটেইনেবল কুকিং’ প্রশিক্ষণ কর্মসূচিতে ৫০টিরও বেশি তরুণ শেফ উপকৃত হয়েছেন। এছাড়াও, আমাদের নেটওয়ার্কের মাধ্যমে দক্ষ শেফদের কলকাতার শীর্ষস্থানীয় আতিথেয়তা প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়। 

বার্ষিক পেশাদার শেফ প্রতিযোগিতা KCG-এর অন্যতম প্রধান আকর্ষণ। এখানে শেফরা তাঁদের সৃজনশীলতা, ঐতিহ্য বোধ এবং আধুনিক কৌশলের সমন্বয় তুলে ধরেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১৯ সালের প্রতিযোগিতা, যার বিষয়বস্তু ছিল “বিস্মৃত বাঙালি মিষ্টি”। এছাড়া কলকাতা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা হোম শেফ, খাদ্যপ্রেমী এবং সাধারণ মানুষকে যুক্ত করি শহরের প্রাণবন্ত খাদ্য সংস্কৃতির সঙ্গে। 

একটি অলাভজনক সংগঠন হিসেবে KCG সমাজের প্রতিও দায়বদ্ধ। ২০২০ সালের মহামারীর সময় দুস্থ মানুষের জন্য খাদ্য সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটি আউটরিচ কর্মসূচির মাধ্যমে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। একই সঙ্গে, পেশাদার শেফদের অধিকার, কল্যাণ ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে KCG একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে কাজ করে। 

কলকাতা কুলিনারি গিল্ড কেবল অনুষ্ঠান আয়োজনেই সীমাবদ্ধ নয়, আমরা কুলিনারি পেশায় একটি সুস্পষ্ট ও ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছি। শেফদের দক্ষতা উন্নয়ন, বাংলার রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক উদ্ভাবনকে উৎসাহিত করে KCG কলকাতাকে একটি আন্তর্জাতিক কুলিনারি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। 

বাংলার রান্নাঘর ও খাদ্য সংস্কৃতির নবজাগরণ।

বাংলা রান্নার ইতিহাস বহু পুরোনো হলেও, আধুনিক পরিকল্পিত ও মুদ্রিত ছাপা অক্ষরে রান্নার বইয়ের আবির্ভাব ঘটে মূলত ঔপনিবেশিক যুগে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ছাপাখানার বিস্তার, বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উত্থান এবং আধুনিক গৃহস্থালি সংস্কারের প্রবণতা, এই তিনটি উপাদান মিলিত হয়ে রান্নার বইকে গুরুত্বপূর্ণ জ্ঞান ক্ষেত্রে পরিণত করে। 

কলকাতা হসপিটালিটি ব্যবসার ইতিহাস।

কলকাতায় হসপিটালিটি ব্যবসার ইতিহাস যে অনেক পুরোনো তাতে কোনো দ্বিমত নেই। ব্রিটিশ আমলে কলকাতা যখন ব্রিটিশ রাজের রাজধানী দিল্লি থেকে কলকাতাতে স্থানান্তর হয়, তখনই এই ব্যবসার গোড়াপত্তন শুরু হয়। ব্রিটিশরা তথা ইউরোপীয়রা যখন কলকাতায় আসা-যাওয়া শুরু করে, তখন তাদের থাকা-খাওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ছিল না। 

বাঙালির খাদ্য অভ্যাসে মধ্যযুগ থেকে আধুনিক কাল।

বাঙালির খাদ্য অভ্যাসে এ এক আশ্চর্য সন্ধিক্ষণ। বাঙালির হাজার বছরের খাদ্য ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা চলে। কিন্তু বঙ্গীয় খাদ্যভ্যাসে পরিবর্ত যে খুব সহজেই হয়ে ছিল তা কিন্তু নয়। দশ ঘাটের জল খেয়ে বাঙালি আজ এ পর্যায়ে। কত না সংস্কৃতি এসে মিশেছে এই বাংলার পাড়ে। পারস্য, পর্তুগিজ, বিলিতি, চীনা, দিশি কত ঘাটের রান্নার স্রোত এসে মিলেছে বাঙালির পাতে।