আপনাকে স্বাগতম।

বহু প্রজন্ম ধরে বাংলার ঘরে ঘরে যে রান্নার ঐতিহ্য গড়ে উঠেছে, তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সমাজ, জলবায়ু, উৎসব ও জীবনযাপন। বাংলার রান্নার ইতিহাস, সংস্কৃতি এবং অনুভবের এই সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যকে সংরক্ষণ, গবেষণা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই গড়ে উঠেছে আমাদের কলকাতা কুলিনারি গিল্ড।

কলকাতা কুলিনারি গিল্ড একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বাধীন প্ল্যাটফর্ম যেখানে শেফ, হোম কুক, খাদ্যপ্রেমী, লেখক, খাদ্য গবেষক ও খাদ্য উদ্যোক্তারা একসঙ্গে মিলিত হবেন বাংলার খাদ্যসংস্কৃতির কথা বলতে ও তাকে এগিয়ে নিয়ে যেতে। এখানে রান্না মানে শুধু রেসিপি নয়; রান্না মানে ইতিহাস, উপকরণ, আমাদের অঞ্চলিক বৈচিত্র্য এবং মানুষের খাদ্য সুখ স্মৃতি।

এই গিল্ডের সদস্য হওয়া মানে একটি বৃহত্তর মহৎ উদ্যোগের অংশ হওয়া। সদস্যরা বাংলার হারিয়ে যেতে বসা রেসিপি সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন, নতুন গবেষণাধর্মী লেখা পড়তে ও লিখতে পারেন, অভিজ্ঞ শেফ ও রন্ধনশিল্পীদের সঙ্গে মতবিনিময় করতে পারেন। কর্মশালা, আলোচনা সভা, রান্নার ডেমো, স্বাদ পরীক্ষা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড এই সবকিছুই গিল্ডের কার্যক্রমের মূল অংশ।

কলকাতা কুলিনারি গিল্ড বিশ্বাস করে, খাদ্য মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। তাই পেশাদার শেফ থেকে শুরু করে ঘরোয়া রান্নায় হোম কুক সবার জন্যই এখানে জায়গা আছে। শিক্ষার্থী, গবেষক কিংবা খাদ্য উদ্যোক্তাদের জন্য এই গিল্ড হতে পারে শেখা ও সহযোগিতার বিশেষ নির্ভরযোগ্য মঞ্চ। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি শুধু একজন সদস্য হবেন না তার সাথে আপনি হবেন বাংলার রন্ধনঐতিহ্যের একজন সংরক্ষক ও ভবিষ্যৎ নির্মাতা। স্বাদ, স্মৃতি ও সৃজনশীলতার এই যাত্রায় আপনাকে আমন্ত্রণ জানাই।

- শেফ মনু। - (সভাপতি) - Chef Moonu - (President)